নবীন শিক্ষার্থীদের প্রোগ্রামিং ধারণা দিল ডিআইইউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্লাব

৩১ আগষ্ট, ২০২৩ ০৯:৩৭  

বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে পদচারণার শুরুতেই প্রোগ্রামিং বিষয়ে তাদের ধারণা দেওয়া শুরু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)

প্রথম ক্লাসে উপস্থিত ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফজলে এলাহি, প্রভাষক মোঃ রাজিব মিয়া, এসরাক হুমায়ুন, মোঃ জুলকার নাঈন মাহি ক্লাসে উপস্থিত ছিলেন।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং নিয়ে দক্ষতা অর্জনসহ সমস্যা সমাধানে সহযোগিতা করতে এমন উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্লাব।